![]() |
| ডেইলী সিলেট সম্পাদক কে এ রহিম শাবলুর জন্মদিনের শুভেচ্ছা |
গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ডেইলী সিলেটের কার্যালয়ে সিলেট বিভাগের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলী সিলেটের সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কে এ রহিম শাবলুর অন্যরকম এক জন্মদিন পালন করা হয়। সাপ্তাহিক মানবঠিকানার স্টাফ রিপোর্টার, ইউনাইটেড রয়েল্স ক্লাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারন সম্পাদক মাহফুজ শাকিল ডেইলী সিলেট সম্পাদক কে এ রহিম শাবলু কে শুভেচ্ছাস্বরুপ উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কানেক্ট সিলেট অনলাইনের সম্পাদক সাদিকুল ইসলাম, ডেইলী সিলেটের সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার বাসিত আলম, স্টাফ রিপোর্টার ও সিলেট এমসি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ মাস্টার্সের ছাত্রী অবনি নাজমীন, কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাত্রনেতা সাইফুল ইসলাম। শুভেচ্ছা উপহার দেয়ার শেষে উপস্থিত সবাই ডেইলী সিলেট সস্পাদক কে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং তার সুন্দর জীবন গড়ার জন্য দোয়া কামনা করেন।
প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে ডেইলী সিলেটের সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কে এ রহিম শাবলুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
