আন্ত:নগর কালনী এক্সপ্রেস ছিনতাই

আন্ত:নগর কালনী এক্সপ্রেস ছিনতাই
আন্ত:নগর কালনী এক্সপ্রেস ছিনতাই
নিউজ ডেস্কঃ আন্ত:নগর কালনী এক্সপ্রেস থেকে বুধবার সকালে মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। এ নিয়ে ট্রেনের যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে শেষ পর্যন্ত ট্রেনের দায়িত্বরত টিটি তাদের অভিযোগ নিতে বাধ্য হন। ট্রেনের যাত্রীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের ‘খ’ কম্পার্টমেন্টের যাত্রী ছিলেন-সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ ১৮৩ নম্বর বাসার আব্দুল হাকিম ও তা কন্যা রেহেনা খন্দকার। ট্রেনে তাদের পিছনের সিটে যাত্রীবেশে একটি ছেলে বসে। মোগলাবাজার স্টেশন এলাকায় যাবার পর ছেলেটি আকস্মিক সিট থেকে উঠে মেয়েটির গলায় থাকায় স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় ট্রেনের গতিও কিছুটা কম ছিল। ঘটনার পর কর্তব্যরত টিটি ও জিআরপি পুলিশ মেয়েটির অভিযোগ নিতে রাজি হয়নি। পরে যাত্রীদের চাপে সংশ্লিষ্টরা অভিযোগ নিতে বাধ্য হন। জানা যায়, রেহেনা খন্দকার বার কাউন্সিলের সনদ পরীক্ষায় অংশ নিতে পিতার সাথে ঢাকায় যাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post