কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা ; অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা ; অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন
কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা ; অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন করার সময় গত ১৫ মার্চ রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান।জানা যায়, উপজেলার শরিফপুর ইউনিয়নের মনু ব্রীজ সংলগ্ন স্থান থেকে সঞ্জরপুর-তেলিবিল গ্রামের আকমল মিয়ার ছেলে জয়নাল মিয়া অবৈধভাবে ১২শত ফুট বালু উত্তোলনের সময় তাকে বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ দ্বারায় ভ্রাম্যমান আদালত ৫০হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলীনগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একদল সদস্য উপস্থিত ছিলেন । কুলাউড়া উপজেলা নির্বাহী কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post