![]() |
| ভুকশিমইলে এলাকাবাসীর উদ্দ্যেগে রাস্তা সংস্কার |
হোসাইন আহমদঃ এটা কোন সরকারি অনুদানে নয়। এলাকাবাসীর উদ্দ্যেগে রাস্তা সংস্কারের কাজ চলছে। জন প্রতিনিধিদের সাথে অনেক বার যোগাযোগ করা হলে ৫ বছর যাবত তারা শুধু আশার বাণী শুনাচ্ছেন। গত ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা কথা দিয়েছিলেন ঊনারা নির্বাচিত হলে প্রথমেই এই রাস্তার কাজ করাবেন। বর্তমান ওয়ার্ডের মেম্বার নির্বাচনের সময় বলে ছিলেন যদি সরকার থেকে কোন অনুদান না এসে তাহলে নিজের টাকা দিয়ে কাজ করাব। কিন্তু অনেক দিন পার হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চলে আসলেও আজ পর্যন্ত রাস্তায় মাটি পড়েনি। কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল গ্রামের হাকালুকি হাওরের উত্তর পাড়ের লোকদের সাথে আলাপ করলে তারা এসব কথা বলেন। ভুকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাকালুমি হাওরের সাথে সংযুক্ত মাঝের রাস্তায় এলাকাবাসীর উদ্দ্যোগে গত ৮ মার্চ থেকে রাস্তা ভরাটের কাজ শুরু হয়েছে। এলাকাবাসী বলেন এই রাস্তার কাজ হলে আমাদেরসহ পার্শ্ববর্তী এলাকার লোক সহজে হাওরে যাতায়াত করতে পারবে। হাকালুকি হাওর থেকে বোরো মৌসুমে কৃষকরা গাড়ি দিয়ে ধান বাড়িতে আনতে পারবে। এছাড়াও বর্ষা মৌসুমে এলাকার লোক সহজে অন্যান্য এলাকার সাথে যোগাযোগ করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা বর্ষার কারণে স্কুল যেতে পারতনা কিন্তু এরাস্তা হলে তারা নিয়মিত স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারবে। এলাকার যুবক সৌদি প্রবাসী আব্দুল লতিফ, বাহরাইন প্রবসী সেলিম উদ্দিন, রুশন মিয়া, মাওলানা সেলিম উদ্দিন, দিলন মিয়া, জবলু মিয়া, লিটন মিয়া, নজরুল ইসলাম, রুমান মিয়া, সাইদুর রহমান, জমিদ উদ্দিন এর উদ্দ্যেগে কাজ চলছে। তারা বলেন এভাবে যুবকরা এগিয়ে আসলে অবহেলিত এলাকার উন্নয়ন সাধিত হবে ও দেশ অনেক এগিয়ে যাবে।
