'রুবেল আবেদন করলেই হ্যাপির শাস্তি'

'রুবেল আবেদন করলেই হ্যাপির শাস্তি'
'রুবেল আবেদন করলেই হ্যাপির শাস্তি'
নিউজ ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে নিজের দায়ের করা মামলায় ফেঁসে যেতে পারেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। এর জন্য আলাদা করে রুবেলের পক্ষ থেকে মানহানির মামলা করার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাসলিমা ইয়াসমিন দিপা বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের ১৭ ধারায় বলা আছে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে তার শাস্তি হবে সাত বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ডও হতে পারে। তবে সে ক্ষেত্রে এ আইনের ১৭ (২) ধারা অনুসারে মামলার আসামিকে (রুবেলকে) আদালতে আবেদন করতে হবে। রুবেল অনুমতি দিলে তার ভক্তরাও ৪১৭ ও ৪২০ ধারায় মামলা করতে পারবেন। কিন্তু আদালত স্ব-প্রণোদিত হয়ে হ্যাপিকে কোন শাস্তি দিবেন না। কেবল আইনের ১৭ (২) ধারা অনুযায়ী কেবল রুবেল  আবেদন করলেই হ্যাপি শাস্তি পেতে পারেন।

Post a Comment

Previous Post Next Post