লিবিয়ায় জিম্মি অবস্থায় স্ত্রীকে ফোন

লিবিয়ায় জিম্মি অবস্থায় স্ত্রীকে ফোন
লিবিয়ায় জিম্মি অবস্থায় স্ত্রীকে ফোন
নিউজ ডেস্কঃ লিবিয়ার আল ঘানি তেলক্ষেত্র থেকে অপহরনের শিকার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেলাল উদ্দিন তার পরিবারের কাছে ফোন করেছেন। গতকাল দুপুরের দিকে বন্দিদশা থেকে ফোন করে তিনি বলেছেন আটককারীরা তাদের ৩-৪ দিনের মধ্যে মুক্তি দিতে পারে। গত ৬ই মার্চ হেলাল উদ্দিন ও একই তেলক্ষেত্রে কর্মরত নোয়াখালীর বেগমগঞ্জ থানার আনোয়ার হোসেনকে অপহরণ করে একটি অস্ত্রধারী গ্রুপ। তাদের সঙ্গে আটক হন আরও ৭ বিদেশী। হেলাল উদ্দিন তার নিজ ফোন থেকে জানিয়েছেন, অজ্ঞাতস্থানে একটি কক্ষে তাদের তিনজনকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে তাদেরকে নিয়মিত খাবার দেয়া হচ্ছে। আটককারীরা তাদের ওপর কোন নির্যাতন চালায়নি। তিনি জানান, তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে আগামী ৩-৪দিনের মধ্যে তাদেরকে ছেড়ে দেবে। তবে কেন এবং কারা তাদের আটক করেছে তা কিছুই বলতে পারেননি হেলাল উদ্দিন।

Post a Comment

Previous Post Next Post