![]() |
| শতাধিক আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত |
নিউজ ডেস্কঃ জার্মানির ডাসেলডোর্ফ থেকে স্পেনের বার্সেলোনা যাবার পথে ১৪৮ জন আরোহী নিয়ে ফরাসি আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়েছে একটি জার্মান বিমান। আরোহীদের মধ্যে ১৪২ জন যাত্রী ও বাকী ৬ জন বিমানের ক্রু। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যাত্রীদের সবাই নিহত হতে পারেন। এ খবর দিয়েছে এএফপি। এয়ারবাস এ৩২০ নামের বিমানটি জার্মান এয়ারলাইন জার্মানউইংস-এর মালিকানাধীন। আবার জার্মানউইংস-এর মালিক লুফথানসা কো¤পানি। এয়ারলাইন কর্তৃপক্ষ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন স¤পর্কে অবগত থাকার কথা জানালেও, এখনও দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
