 |
| ঘটনাস্থল ঘুরে দেখলো এফবিআই প্রতিনিধি দল |
নিউজ ডেস্কঃ অভিজিৎ হত্যাকান্ডের ঘটনা তদন্ত করতে বুধবার রাতে ঢাকায় আসে এফবিআই
প্রতিনিধি দল। গতকাল তারা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ব্লগার অভিজিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে এফবিআই প্রতিনিধি দল। বেলা সোয়া একটার পর প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন ঘটনাস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানে যান। তারা ঘটনাস্থলের ছবি তুলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা বাংলা একাডেমী ও পরমানু শক্তি কমিশন এর কার্যালয় এলাকা ঘুরে দেখেন। চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি আবার গোয়েন্দা কার্যালয়ে ফিরে যায়।
 |
| ঘটনাস্থল ঘুরে দেখলো এফবিআই প্রতিনিধি দল - ১ |