সাঙ্গাকারার রেকর্ডের দিনে অস্টেলিয়ার জয়

সাঙ্গাকারার রেকর্ডের দিনে অস্টেলিয়ার জয় - Kulaura
সাঙ্গাকারার রেকর্ডের দিনে অস্টেলিয়ার জয়
মোহাইমিনুল ইসলাম মাহিনঃ শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৩৭৭  রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ ওভার ২ বলে ৩১২ রানে সবক’টি উইকেট  গুড়িয়ে যায় শ্রীলঙ্কার। ম্যান অভ দি ম্যাচ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। চান্দিমাল দলীয় ১৮১  রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লে শ্রীলংকা খেলায় পিছিয়ে পড়ে। দলীয় ২০১ রানে মাথায় কুমার সাঙ্গাকারার আউটের মধ্য দিয়েই যেন জয় নিশ্চিত হয়ে যায় অজিদের। লাহিরু থিরিমান্নে আউট হওয়ার পর সাঙ্গাকারা প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে আগলে রাখেন উইকেট। এরমধ্যে নিজের সেঞ্চুরিও তুলে নেন সাঙ্গাকারা।মাহেলা জয়বর্ধনের পরপরই ব্যক্তিগত সেঞ্চুরি ও ১৪ হাজার রান করে মাঠ ছাড়েন তিনি। সাঙ্গাকারা বিশ্বকাপের টানা তিন ম্যাচে তিনটি শতক করেন। লঙ্কানদের উল্লেখযোগ্য রান এসেছে দিলশান-সাঙ্গাকারার জুটি থেকে। এছাড়াও দিনেশ চান্দিমাল ও ম্যাথিউজ জুটি করেন ৮০ রান। দলীয় ৫ রানের মাথায় লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর তিলকারত্নে দিলশানকে নিয়ে প্রাথমিক ধকল সামাল দিয়ে দলকে শতক পার করান সাঙ্গাকারা।  দিলশান আউট হয়ে সাজঘরে ফেরেন দলীয় ১৩৫ রানের মাথায়। এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলে ৫১বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Post a Comment

Previous Post Next Post