ভার্চুয়াল রিয়ালিটি আনছে গুগল

ভার্চুয়াল রিয়ালিটি আনছে গুগল
ভার্চুয়াল রিয়ালিটি আনছে গুগল
প্রিয় কুলাউড়া ডেস্কঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য টেক জায়ান্ট গুগল এবার ভার্চুয়াল রিয়ালিটি আনার ব্যবস্থা করছে। এজন্য তারা প্রয়োজনীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেছে। এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। গুগল জানিয়েছে, তাদের নির্মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভার্চুয়াল রিয়ালিটি ব্যবস্থাটি হবে একটি প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে পরবর্তীতে যে কেউ ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ তৈরি করতে পারবে। এ ঘোষণার এক সপ্তাহ আগেই ভিআর:এইচটিসি ঘোষণা করে ‘ভাইভ ভিআর’ সিস্টেমের। ভালভ সিস্টেমের সহায়তায় এ ব্যবস্থা তারা তৈরি করবে। গুগলের সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সাফল্য ব্যবহার করে ভার্চুয়াল রিয়ালিটি ক্ষেত্রেও তারা এ প্ল্যাটফর্ম ছড়িয়ে দেওয়ার আশা করছে। এছাড়া তারা গুগলের অ্যান্ড্রয়েডের বিনামূল্যে বিপণনের কৌশলও বজায় রাখবেন।

Post a Comment

Previous Post Next Post