নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে এসএসসি পরীক্ষার

নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে এসএসসি পরীক্ষার
নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে এসএসসি পরীক্ষার (ফাইল ফটো)
নিউজ ডেস্কঃ ১২ ফেব্রুয়ারি, ১মার্চ ও ৩ মার্চ এর স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া গত ৩ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চের স্থগিতকৃত আগামী ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এছাড়া তিনি আরো জানান, গত ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচী মন্ত্রণালয় ঘোষণা করবে।

Post a Comment

Previous Post Next Post