![]() |
| অস্ট্রেলিয়া-ভারতঃ আগামীকাল জমজমাট লড়াই দেখার অপেক্ষায় |
চৌধুরী রুম্মানঃ বৃহস্পতিবার মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার। দু দলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। সিডনিতে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে নটায় শুরু হবে। গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ। যদিও সে সব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিডনির উইকেট স্পিন সহায়ক হওয়ায়, অশ্বীন ও জাদেজাকে নিয়েই একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ধোনীর দল। অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সব বিভাগেই দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। এছাড়া খেলাটা সিডনিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ক্যাঙ্গারুরা। কেন না, ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেলো ৩৫ বছরে কেবল ১টি ওয়ানডেতেই হেরেছে অজিরা। আর এ পর্যন্ত ৬বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে। আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসতে পারে স্বাগতিকদের।
