মাহমুদুল্লাহর প্রশংসায় সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার ব্রেট লি

মাহমুদুল্লাহর প্রশংসায় সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্রেট লি
মাহমুদুল্লাহর প্রশংসায় সাবেক ক্রিকেটার মাইকেল ভন ও ব্রেট লি
আমিন জাহানঃ চলতি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে অভিভূত করেছে। প্রায় সব দেশের সাবেক গ্রেট ক্রিকেটাররাই বাংলাদেশের প্রশংসা করতে ভুলেননি। গতকাল বাংলাদেশ সহ অন্য দেশের সংবাদমাধ্যমের সঙ্গে ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্রেট লি টাইগারদের উন্নতির প্রশংসা করেন। ‘বিগ থ্রি’ (অস্ট্রেলিয়া-ভারত ও ইংল্যান্ড) এ তিন ক্রিকেট পরাশক্তির বর্তমান ও সাবেক ক্রিকেট তারকারা বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়ে করেছে নানা প্রশংসাও। কিন্তু ক্রিকেটাররা বাংলাদেশের উন্নতি দেখলেও এই তিন দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশকে শুরু থেকেই করে আসছে অবহেলা। এর অন্যতম নাম ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ দলকে তাদের দেশে আমন্ত্রণ জানাতেই যত অনীহা। কারণ বাংলাদেশের বিপক্ষে খেললে সময়ের তুলনায় তাদের অর্থ আয় কমে যাবে। তবে এবার হয়তো ভাবতে হবে ইংলিশদের সঙ্গে ভারতকেও। গতকাল বাংলাদেশ দলের খেলা প্রসঙ্গে ভন বলেন, ‘বাংলাদেশ দল অসাধারণ খেলেছে। বিশেষ করে দলটি দিন দিন তাদের উন্নতির প্রমাণ রেখে যাচ্ছে।’ শুধু তাই নয়, তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে দলের সম্পদ বলেই অভিহিত করেন। তিনি বলেন, ‘তোমাদের মাহমুদুল্লাহ অসাধারণ একজন ক্রিকেটার। এই রকম একজন ব্যাটসম্যান দলের সম্পদ। আশা করি সে তার পারফরমেন্সের ধারা অব্যাহত রাখবেন।’ অন্যদিকে বাংলাদেশ দলের পারফরমেন্সে ভীষণ খুশি অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। তিনি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ দল যেমন পারফরমেন্স করেছে তাতে সবার গর্ব করা উচিত। কোয়ার্টার ফাইনালে হারলেও দলটি সঠিক পথে যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ রেখেছে। এবার বাংলাদেশ দলের পারফরমেন্স আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে।’ মূলত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে বাংলাদেশ খেলার সুযোগ সামান্য হলেও পেয়েছে। কিন্তু বাংলাদেশ দলকে এই পর্যন্ত কোন সিরিজে আমন্ত্রণ জানায়নি ভারত। তবে ২০১৬ সালে তেমনি একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালের বিতর্কের পর সেটি কতটা সম্ভব তা এখন দেখার বিষয়।

Post a Comment

Previous Post Next Post