বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৯ রানের স্বস্তির জয় পেল পাকিস্তান

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৯ রানের স্বস্তির জয় পেল পাকিস্তান
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৯ রানের স্বস্তির জয় পেল পাকিস্তান
চৌধুরী রোম্মানঃ বিশ্বকাপে স্বস্তির জয় পেয়েছে পাকিস্তান। আজকের ম্যাচে পাকিস্তান জিতেছে ২০ রানে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৩৫ রান। জবাবে জিম্বাবুয়ে ৪৯.৪ ওভারে ২১৫ রান করে অলআউট হয়ে যায়। চলতি বিশ্বকাপে এটাই পাকিস্তানের প্রথম জয়। এই জয়ের ফলে পাকিস্তানের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রইল। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান ৪টি করে উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখেন। ম্যান অব দি ম্যাচ হন ওয়াহাব রিয়াজ।
এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ পাকিস্তান। অর্ধশত করেন অধিনায়ক মিসবাহ-উল-হক (৭৭) ও ওয়াহাব রিয়াজ (৫৪)। সকালে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি শুরু হয়। শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। প্রথম ১.৬ ওভারে নাসির জামশেদকে সাজঘরে ফেরায় টেন্ডাই চাতারা। দলীয় সংগ্রহ তখন মাত্র এক রান। ক্রিজে আসেন হারিস সোহেল। দুই ওভার পরেই দ্বিতীয় উইকেটের পতন হয়। চাতারার বলেই কোনো রান না করেই আউট হন আহম্মেদ শেহজাদ। এর মাধ্যমে পাকিস্তানের উদ্বোধনী জুটির বিদায় হয়। এরপর একে একে অন্যরা বিদায় নেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৩৫/৭; ৫০ ওভার (মিসবাহ ৭৩, ওয়াহাব রিয়াজ* ৫৪; চাতারা ৩/৩৫, উইলিয়ামস ২/৪৮)
জিম্বাবুয়ে : ২১৫/১০; ৪৯.৪ ওভার (টেলর ৫০, চিগাম্বুরা ৩৫; ইরফান ৪/৩০, ওয়াহাব রিয়াজ ৪/৪৫)
ফল : পাকিস্তান ২০ রানে জয়ী
ম্যাচ সেরা : ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।

Post a Comment

Previous Post Next Post