ট্রান্সমিটারযুক্ত অজগর অবমুক্ত করা হলো লাউয়াছড়ায় জাতীয় উদ্যোনে

ট্রান্সমিটারযুক্ত অজগর অবমুক্ত করা হলো  লাউয়াছড়ায় জাতীয় উদ্যোনে
ট্রান্সমিটারযুক্ত অজগর অবমুক্ত করা হলো 
নিউজ ডেস্কঃ ট্রান্সমিটারযুক্ত অজগর  সাপ ইভা অবমুক্ত করা হলো মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যোনের জানকিছড়ায়। ০৭ মার্চ শনিবার দুপুরে অজগর সাপটি অবমুক্তি করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞা, লাউয়াছড়া বিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা। অবমুক্তকৃত অজগরটি এর দৈর্ঘ্য ৭ ফুট ২ ইঞ্জি এবং ওজন প্রায় ৬ কেজি। বাংলাদেশ বন বিভাগ এবং বাংলাদেশ অজগর গবেষণা প্রকল্পের উদ্যোগে লাউয়াছড়ায় চলছে অজগর নিয়ে গবেষণা। ইতোপূর্বে আরো তিনটি অজগরের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেয়া হয়। বিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ইভাকে গত ৫ ফেব্র“য়ারি মাধবপুরের বদলেরগাঁও থেকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করা হয়। ২৭ ফেব্র“য়ারি তার শরীরে অস্ত্রোপ্রচার করে ছোট্ট রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়। কিছু দিন পর্যবেক্ষণ পর সাপটি শারীরিক পূর্ণ সুস্থতা ফিরে পাবার পর শনিবার তাকে বনে ছেড়ে দেয়া হয়।’ তিনি আরো জানান, এই রেডিও ট্রান্সমিটারের ফলে অজগরের কাছ থেকে নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে

Post a Comment

Previous Post Next Post