আব্দুল আহাদঃ কুলাউড়ার উত্তরবাজারে আব্দুর রউফ কমপ্লেক্সের দু’তলায় এসএম মেগা মলের শুভ উদ্বোধন ৮ মার্চ রোববার সকালে করা হয়। মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠানের পর ফিতা কেঠে উদ্বোধনে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক নেছার আহমদ, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, ৭নং ওয়ার্ড সম্পাদক সফিকুল ইসলাম জাহেদ, সদস্য শাজাহান কবির, মিলিপ্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার। এসময় এসএম মেগা মলের সত্তাধীকারীসহ বিভিন্ন স্থরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন
