![]() |
| হযরত ছাতাপীর (রহঃ)এর ১৪ তম ঈসালে সাওয়াব মাহফিল |
নিউজ ডেস্কঃ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতা পীর (রহঃ) এর ১৪ তম ঈছালে সাওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলছা আজ ২১ মার্চ শনিবার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ মাজার সংলগ্ন ময়দানে অনুষ্টিত হবে। ছাতা পীর (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজনে আজ সকাল ১০টা থেকে ফজর পর্যন্ত অনুষ্ঠিত জলছায় সভাপতিত্ব করবেন শাহ সুফি মোঃ দরবেশ আলী ছাহেব জাদায়ে গৌড়করণী। প্রধান অতিথির বয়ান পেশ করবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী উপস্থাপক হযরত মাওলানা মুফতি উসমান গনী ছালেহী, ঢাকা দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন।
