কুলাউড়ায় উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

কুলাউড়ায় উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
কুলাউড়ায় উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
নিউজ ডেস্কঃ গত ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্টানের বিভিন্ন স্কুল, মাদ্রাসার ও কলেজ প্রধান, জন প্রতিনিধি, সুশীল সমাজ, সরকারী-বেসরকারী প্রতিষ্টানের প্রধানদের সাথে উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ, উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ। 
কুলাউড়ায় উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, কুলাউড়া আবাসিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, কর্মধা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সহীদ বাবুল, শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জুল হোসেন চিনু, ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যান সিরাজহ মিয়া, বরমচাল ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজাহান কবির, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগেরসহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ সফিকুল ইসলাম, রেলওয়ে স্টেশন মাষ্টার মির্জা শামছুল ইসলাম, ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, লংলা আধুনিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, মনসুর মাদ্রাসার অধ্যক্ষ জালাল আহমদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য আব্দুল মতলিব সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারী বে-সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় কুলাউড়া উপজেলার সার্বিক উন্নয়নসহ আইন শৃংখলা বিষয়ক আরো উন্নতি এবং সম্প্রতি হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনা উপর গুরুত্বারোপ করে বক্তরা অভিমত প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post