![]() |
| স্টিল মিল কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ |
নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামপুরে রানি স্টিল মিল কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। ঢাকা ম্যাচ এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-জাবিদুল ইসলাম (৪৫), ইনামুল হক (৩৫), সাইফুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪০)। সহকর্মী জাহাঙ্গীর হোসেন জানান, নাইট ডিউটি করার সময় হঠাৎ কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ জাবিদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ এবং ইনামুলের ৭৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত।
