![]() |
| কনসার্ট ফর ফ্রিডমে গাইবে বাপ্পা ও তার ব্যান্ড দলছুট |
বিনোদন ডেস্কঃ মার্চ আমােদর স্বাধীনতার মাস। এই মাসের মহাত্মকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশ টিভি আয়োজন করেছে ‘কনসার্ট ফর ফ্রিডম’। কনসার্টে অংশ নিবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুট। দেশ টিভি সূত্রে জানা গেছে, আজ ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুরু হবে এই কনসার্ট। এটি চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে বাপ্পা ছাড়াও সংগীত পরিবেশন করবে সোলস ব্যান্ড, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস এবং আঁখি আলমগীর। অভিনেত্রী নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানটি জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে দেশ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
