ভালোবাসা দিবসে গন বিবাহের আয়োজন মৌলভীবাজারে

ভালোবাসা দিবসে গন বিবাহের আয়োজন মৌলভীবাজারে
 ভালোবাসা দিবসে গন বিবাহের আয়োজন মৌলভীবাজারে
রাহেল, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয়েছে গন বিবাহের। এতে জেলার ২২টি সামর্থ্যহীন হতদরিদ্র পরিবারের ১১ জুটি যুবক-যুবতি অংশ গ্রহন করেছে। জীবনের পথ চলায় সুখ-দু:খকে ভালোবাসা দিয়ে জয় করতে চান নব দম্পতিরা।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের সেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখাএর উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে আবু বকর সিদ্দিক মিয়ার বাড়ী এই গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক শরিয়ত মোতাবেক গণবিয়েতে কবুল পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী। এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু সেন গুপ্ত, বর- কণের আত্বীয়-স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিক্সা প্রত্যেক নব দম্পতিদের উপহার দেন।

Post a Comment

Previous Post Next Post