ঠিকানা পাঠক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠিকানা পাঠক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানব ঠিকানার জনপ্রিয় পাঠক সংগঠন ঠিকানা পাঠক ফোরামের উদ্যোগে অসহায় ও গরিব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর মানব ঠিকানার কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ঠিকানা পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম জাবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরম্নজ্জামান সজল। বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান ও মানব ঠিকানার পরিচালকমণ্ডলীর সদস্য মো. আব্দুল লতিফ, মানব ঠিকানার বার্তা সম্পাদক ও পাঠক ফোরামের উপদেষ্টা চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মফস্বল সম্পাদক ও পাঠক ফোরামের উপদেষ্টা ময়নুল হক পবন, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক ও পাঠক ফোরামের উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়, চিফ রিপোর্টার ও পাঠক ফোরামের উপদেষ্টা মো. আলাউদ্দিন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার ও পাঠক ফোরামের উপদেষ্টা মো. তাজুল ইসলাম, রিপোর্টার জিয়াউল হক। অনুষ্ঠানের শুরম্নতে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠক ফোরামের পরিবেশবিষয়ক সম্পাদক রাফে আবু রাজিন। ঠিকানা পাঠক ফোরামের সদস্যদের
মধ্যে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক অঞ্জন দেব, শিৰা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রাজিব কৈরী, সদস্য সাঈদ খান শাওন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post