কুলাউড়ায় উদয়ন ট্রেন এর ৭ বগি লাইনচ্যুত


কুলাউড়ায় উদয়ন ট্রেন এর ৭ বগি লাইনচ্যুত
কুলাউড়ায় উদয়ন ট্রেন এর ৭ বগি লাইনচ্যুত, আহত প্রায় অর্ধশতাধিক যাত্রী, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন...
আজ (০৮/০১/১৫ইং) ভোর সাড়ে তিনটার দিকে কুলাউড়ায় উদয়ন ট্রেন এর ৭ বগি লাইনচ্যুত, আহত প্রায় অর্ধশতাধিক যাত্রী, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন...

উদয়ন ট্রেনটি মোট ১১টি বগি নিয়ে যাওয়ার সময় কুলাউড়ার টিলাগাও এলাকায় আসার পর ট্রেনটির ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এসময় যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কম্লেক্স ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্যে মৌলভীবাজার ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয়দের তথ্যমতে, এ দুর্ঘটনায় প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন । কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা মো. সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত উদয়ন ট্রেনটির উদ্ধার কাজ চলছে। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না, এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।

Post a Comment

Previous Post Next Post