যুবদলের উদ্যোগে তিন প্রবাসী বিএনপি নেতার সংবর্ধনাঃ কুলাউড়া উপজেলা যুবদলের উদ্যোগে প্রবাসী তিন বিএনপি
নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে
আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক জাতীয় সংসদ
সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ঠিকানা গ্রম্নপের
চেয়ারম্যান এম এম শাহীন। তিনি বলেন, আজ প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল
রাখতে বিদেশে কঠোর পরিশ্রম ও আন্দোলন
চালিয়ে যাচ্ছেন। আজ প্রবাসীরা যদি বিদেশ থেকে টাকা না পাঠাতেন, তাহলে এ দেশ
আফ্রিকার ইথিওপিয়া বা সোমালিয়া হয়ে যেত। কাজেই প্রবাসীদের সঠিকভাবে
মূল্যায়ন করতে হবে। এম এম শাহীন আরো বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, চলছে
আওয়ামী স্বৈরতন্ত্র শাসন। আজ বিদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক ধ্বংস করে
দিয়েছে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্র কী জিনিস বা কেমন সফল, তা একমাত্র ইউরোপ
বা আমেরিকায় না গেলে এ দেশের মানুষ বুঝতে পারবে না। তিনি আরো বলেন, কোটি
কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ
সংগঠন বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন ইনশা আলস্নাহ বাংলাদেশের
সাধারণ জনগণ এবং এই প্রবাসীদের নেতৃত্বে বিএনপি আবারও সরকার গঠন করবে।
কাজেই খালেদা জিয়া ও তারেক জিয়ার জন্য কেউ রাজপথে শহীদ হলে একদিন ইতিহাস
তার কথা বলবে। কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর
মঞ্জুরম্নল আলম চৌধুরী খোকনের সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদি হাসান
খালিকের সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি লন্ডনপ্রবাসী বিএনপি নেতা
কমর উদ্দিন আহমদ জামাল, মো. খালিকুজ্জামান মামুন ও সাবেক ছাত্রদল নেতা
দুবাই প্রবাসী জিয়া উদ্দিন জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু,
সাধারণ সম্পাদক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী
কল্যাণ সমিতির সভাপতি বদরম্নজ্জামান সজল, সাবেক ছাত্রদল নেতা জয়চণ্ডী ইউপির
চেয়ারম্যান কমরম্নদ্দিন আহমদ কমরম্ন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি
প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল
হোসেন, জয়নুল ইসলাম জুনেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
আব্দুল মুহিত সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান
আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, ঠিকানা পাঠক
ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম জাবের, কলেজ ছাত্রদলের সাবেক
সভাপতি আব্দুল মুহিত, সাবেক সম্পাদক সুলতান আহমদ টিপু, ঠিকানা ক্লাবের
সহসভাপতি আশিকুর রহমান আশিক, ঠিকানা পাঠক ফোরাম রাউৎগাঁও ইউনিয়নের সভাপতি
রম্নজেল আহমদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক
সম্পাদক শেখ আলী আজন, বিএনপি নেতা হাজি রফিক মিয়া ফাতু, হাবিবুর রহমান
চিনু, আব্দুর নুর চৌধুরী হিরা, সাবেক মেম্বার আব্দুল মুক্তাদির, আব্দুর
নুর, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, মনিরম্নজ্জামান হেলাল, সাইফুর
রহমান, বিএনপি নেতা আব্দুল করিম কালাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ট্যাগ »
কুলাউড়া
