প্রিয় কুলাউড়া - ফিরে দেখা ২০১৪

ফিরে দেখা  ২০১৪ প্রিয় কুলাউড়া 
সুত্রঃ মানব ঠিকানা

ভালো-মন্দ ঘটনাবলির মধ্য দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ২০১৪ সাল। কিন্তু কিছু কিছু ঘটনার জের এখনো রয়ে গেছে এই অঞ্চলের মানুষের মধ্যে। এর মধ্যে আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি ছিল চোখে পড়ার মতো। বিদায়ী সনে কুলাউড়া ও এর পাশর্্ববর্তী এলাকার নানা আলোচিত ঘটনার চুম্বক অংশ পাঠকদের সামনে তুলে ধরেছেন আমাদের স্টাফ রিপোর্টার- এম আর তাহরীম।
  • ৫ জানুয়ারি স্বতন্ত্র এমপি হলেন আব্দুল মতিন : বহুল সমালোচিত ভোটারবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জের আংশিক) আসনে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন একসময়ের ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মতিন।
  • সাঈদ-উর-রবের ক্রীড়া লেখক সমিতির বিশেষ সম্মাননা লাভ : নিউইয়র্ক থেকে প্রকাশিত ও বহির্বিশ্বে সর্বাধিক প্রচারিত বাংলা পত্রিকা ঠিকানার প্রেসিডেন্ট এবং দেশসেরা সাবেক অ্যাথলেট সাঈদ-উর-রবকে পুরস্কৃত করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। গত ১১ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে সাঈদ-উর-রবের পক্ষে পুরস্কার গ্রহণ করে তার ভাতিজা রাফিদ শাহীন।
  • ফুলতলার বিষপানে যুবতীর আত্মহত্যা : গত ১১ জানুয়ারি জুড়ী উপজেলার ফুলতলার কোনা গ্রামের আফেফর আলীর মেয়ে তছলিমা বেগম (১৮) বিষপানে আত্মহত্যা করেন।
  • উপজেলা নির্বাচনে নতুনদের জয় : গত ১৯ ফেব্রম্নয়ারি কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম কামরম্নল ইসলাম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখান মাও. ফজলুল হক খান সাহেদ ও নারীনেত্রী নেহার বেগম।
  • ভাটেরায় বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত বাবুল নিহত : গত ২৫ ফেব্রম্নয়ারি ভাটেরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় কুখ্যাত ডাকাত বাবুল।
  • ফুলতলা চা-বাগানে অনত্দঃসত্ত্বা শ্রমিক খুন : গত ১১ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় চা-শ্রমিক জিতু বুনার্জীর বখাটে ছেলে কাজল বুনার্জী ফুলতলা চা-বাগানের ৬ নং লাইনের সাগর সর্দারের ৭ মাসের অনত্দঃসত্ত্বা স্ত্রী সাবিত্রী খুন হন। দুই সনত্দানের জননীর ঝুলনত্দ লাশ উদ্ধার : গত ৪ ফেব্রম্নয়ারি গভীর রাতে কুলাউড়া সদরের করের গ্রামের স্থানীয় চিকিৎসক বিজন দাসের স্ত্রী দুই সনত্দানের জননী হ্যাপী রানী দাসের ঝুলনত্দ লাশ উদ্ধার করে পুলিশ।
  • চাতলাপুর চা-বাগানে শিশু ধর্ষিত : চাতলাপুর চা-বাগানে চা-শ্রমিকের ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে একই এলাকার বখাটে সামলাল বাউরী (১৬)। ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রম্নয়ারি।
  • জয়চণ্ডীতে চা-শ্রমিক, শরীফপুরে মহিলার লাশ উদ্ধার : গত ৫ মার্চ রাতে শরীফপুরের দত্তপুর গ্রামের গৃহবধূ বিজয় দেবনাথের স্ত্রী স্বপ্না দেবীর (৩০) লাশ নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলনত্দ অবস্থায় পুলিশ উদ্ধার করে। অন্যদিকে বিজয়া চা-বাগানের শ্রমিক আকিল কায়রিয়ার ছেলে রবিউল কায়রিয়ার লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলনত্দ অবস্থায় উদ্ধার করে পুলিশ।এছাড়া গত ৯ মার্চ রাউৎগাঁওয়ের ফার্মেসি ব্যবসায়ী (৩৮) আব্দুল হালিম আবেদ লাইটেসের ধাক্কায় নিহত হন। এ সময় তিনি মোটরসাইকেলে আরোহণ করছিলেন।
  • বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃতু্ হয় : গত ২৭ মার্চ সকালে বজ্রপাতে কর্মধার এসএসসি পরীৰার্থী মঈনুল ইসলামের ছেলে এনাম আহমদ ইন্তেকাল করে।
  • টিলাগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ও ট্রলিচাপায় শ্রমিকের মৃতু্ : গত ২৭ মার্চ পাল্লাকান্দি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সঞ্চিতা ভৌমিকের (১১) পুকুরপাড়ে আমগাছের ডাল থেকে ঝুলনত্দ লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে টিলাগাঁওয়ে পাওয়ার টিলারের চাপায় নিহত হন চা-শ্রমিক বদরম্নল আলম।
  • সন্ত্রাসী হামলায় হোটেল ম্যানেজার আহত : গত ২৯ মার্চ শহরের স্টেশন রোডস্থ আল মদিনা হোটেলের ম্যানেজার আব্দুল খালিকের ওপর নিজ অফিসে সন্ত্রাসীরা হামলা করে নগদ টাকা, মোবাইলসহ দরকারি জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা হয়। জনপ্রিয় চিকিৎসক অমিতাভ ও গোপালের ইনত্দেকাল : গত ১২ এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনপ্রিয় চিকিৎসক ডা. অমিতাভ দে। অন্যদিকে গত ৭ এপ্রিল রাউৎগাঁওয়ের জনপ্রিয় হোমিও চিকিৎসক অজিত কুমার দেব চৌধুরী (গোপাল ডাক্তার) পরলোকগমন করেন।
  • লংলা চা-বাগানে শ্রমিকের ঝুলনত্দ লাশ উদ্ধার : গত ১৩ এপ্রিল লংলা চা-বাগান থেকে রবিদাসের ছেলে হরিদাসের ঝুলনত্দ লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
  • কাদিপুরে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা : গত ১৪ এপ্রিল ভোরে কাদিপুর ইউনিয়নের মৈতাম গ্রামের হারুনুর রশিদের মেয়ে হালিমা নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
  • জয়চণ্ডীতে প্রবাসীর স্ত্রী ধর্ষিত : গত ২০ এপ্রিল জয়চণ্ডীর বেগমানপুর গ্রামের মহিবুর রহমানের ছেলে ফখরম্নল ইসলাম একই গ্রামের এক দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়।
  • সড়ক দুর্ঘটনায় শিশু নিহত : গত ২০ মে বরমচালের নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিৰার্থী মিলি আক্তারকে পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ওই শিশু নিহত হয়।
  • ব্রাহ্মণবাজারে নবজাতকের লাশ : গত ২০ মে ব্রাহ্মণবাজারস্থ ফানাই নদীর পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
  • শহরে চুরি : গত ২৪ মে শহরের উত্তরবাজারস্থ মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের শাটার ভেঙে চোরেরা ১ লাখ টাকা মূল্যের নতুন ফটোকপি মেশিনসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
  • ৩ দিন বিদু্যৎহীন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা : গত ৮ মে থেকে ১০ মে পর্যনত্দ ৩ দিন বিদু্যৎহীন ছিল কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা। ফলে এই তিন উপজেলার ৭ লাখ অধিবাসী চরম দুর্ভোগের শিকার হন। গোগালীর বাঁধ ভেঙে কুলাউড়ায় ২৫০ ঘরবাড়ি পস্নাবিত : গত ৮ মে আগের রাতের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালীছড়ার উত্তর দানাপুর অংশে ১৫০ ফুট বাঁধ ভেঙে জয়চণ্ডীর আড়াই শতাধিক বাড়িঘর পানিতে ডুবে যায়।
  • ব্রাহ্মণবাজারে ক্রীড়া উপমন্ত্রী জয় : গত ৫ মে ব্রাহ্মণবাজার ইয়াংস্টার ক্লাবের স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
  • জয়চণ্ডীতে ভাইয়ের হাতে ভাই খুন : গত ১৩ এপ্রিল জয়চণ্ডীর মৃত জহুর মিয়ার ছেলে কাজলের ওপর তার আপন ভাই হান্নান, তালতো ভাই যুবলীগ নেতা আতিক ও তাদের সহযোগীরা হামলা চালায়। গুরম্নতর আহত কাজল ২২ দিন মৃতু্যর সঙ্গে লড়ে গত ৩ মে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু্যবরণ করেন।
  • কুলাউড়ায় রেলমন্ত্রী মুজিবুল হক : গত ৩০ এপ্রিল ইয়াকুব-তাজুল মহিলা কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক
  • বিয়ের পিঁড়িতে বসা হলো না লাকির : গত ২৬ জুন গাজীপুর এলাকার সুলতান মিয়ার মেয়ে লাকি বেগম (১৮) বেড়াতে যাওয়ার পথে ব্রাহ্মণবাজারস্থ ফানাইর পার নামক স্থানে বাসচাপায় নিহত হন। নিহতের বোন শিল্পী জানান, কদিন ধরে তার বিয়ের কথা চলছিল।
  • টিলাগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড : গত ৪ জুন টিলাগাঁওয়ের বিজলী গ্রামের দিনমজুর মাখন মালাকারের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশের ৪টি পরিবারের ঘর পুড়ে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।
  • শরীফপুরে লাশ : শরীফপুরের তিলকপুর চা-বাগান থেকে গত ৮ জুন রামলালের ছেলে মিঠাই লালের লাশ উদ্ধার করে পুলিশ।
  • অপহরণের ১৪ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার : গত ৫ জুন অপহরণের ১৪ ঘণ্টা পর কুলাউড়া শহরের গ্রামীণফোন কাস্টমার কেয়ারের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মামুনকে উদ্ধার করে পুলিশ।
  • ভূকশিমইলে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা : গত ৩১ মে ভূকশিমইলের আনোয়ার হোসেনের মেয়ে মাদ্রাসাছাত্রী তানিয়া বিষপানে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
  • পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকালে তুলকালাম : পবিত্র ঈদুল ফিতরের আগে ভিজিএফের চাল বিতরণ করাকে কেন্দ্র করে বারবার নেতিবাচক ঘটনার জন্ম দেওয়া কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীমের মধ্যে লঙ্কাকাণ্ড বেধে যায়। গত ১৪ জুলাই ওই ওয়ার্ডের ২০০ বৈধ কার্ডধারীকে অবৈধ আখ্যা দিয়ে মেয়র তাদের চাল না দিয়ে বিতাড়িত করার অভিযোগে ওই কার্ডধারীরা মেয়রকে তার কার্যালয়ে অবরম্নদ্ধ করে রাখে। পরে মেয়র ও কাউন্সিলরের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেৰিতে দীর্ঘ তদনত্দ শেষে জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা উলিস্নখিত ২০০ ব্যক্তিকে চাল দেওয়ার সুপারিশ করে। পরে ৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাসত্দবায়ন কর্মকর্তার উপস্থিতিতে ওই ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়। এ নিয়ে ওই সময় কুলাউড়াজুড়ে তোলপাড় চলে।
  • মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনীতি চলে গিয়েছিল হাইব্রিড নেতাদের দখলে : গত ১৭ জুলাই বিকেলে কুলাউড়া জনমিলন কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তর কতর্ৃক পরিচালিত ভাতা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা পরিশোধ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেন, মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনীতি চলে গিয়েছিল হাইব্রিড নেতাদের দখলে। হাইব্রিড নেতাদের কারণে আমার মতো অনেকেই ছিলেন বঞ্চিত। এখন আর আব্দুস শহীদের রাজনীতি চলে না।
  •  গত ১৪ জানুয়ারি রাতে নবীন চন্দ্র (এনসি) মডেল উচ্চবিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে: চোরেরা গ্রিল ভেঙে অফিসে ঢুকে স্টিলের আলমারির লক ও ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করে মূল্যবান কাগজপত্র ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায়। ১৮ জানুয়ারি কুলাউড়া গ্যাস পাম্প থেকে যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীরা ব্রাহ্মণবাজার এলাকায় নিয়ে চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।
  • ১৬ মার্চ ভাটেরা ইউনিয়নের সিংহনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (৯) বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে প্রতিবেশী ওয়াছির আলীর ছেলে মনির আলী ধর্ষণের চেষ্টা চালায়। পরে আহত ভিকটিমকে উদ্ধার করে কুলাউড়া ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেৰিতে পুলিশ মনিরকে গ্রেফতার করে। ১৯ মার্চ পূর্বশত্রম্নতার জের ধরে টিলাগাঁওয়ের হাজীপুর গ্রামের দিনমজুর মুজিবুর রহমানের ১১-১২ বছর বয়সী লৰাধিক টাকা মূল্যের ১৮টি একাশিয়া গাছ কেটে ফেলে দুবর্ৃত্তরা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
  • ৩ এপ্রিল রাতে ব্রাহ্মণবাজারের লতিফিয়া ফ্যাশনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দামি বিয়ের শাড়ি, প্যান্ট, গেঞ্জি, লুঙ্গিসহ অন্যান্য জিনিসপত্র ও ক্যাশে থাকা নগদ ১৪ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান দোকানমালিক মাও. আজিজুর রহমান।
  • ২২ এপ্রিল গভীর রাতে কুলাউড়া পৌর শহরের ঠিকানা কম্পিউটার প্রিন্টার্সে চোরেরা হানা দেয়। এ সময় চোরেরা নগদ টাকা, আইপিএস, ড্রয়ারসহ ইলেকট্রিক মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে দোকানমালিক আজিজুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন।
  • ১৫ মে পুরশাই গ্রামের জসিম মিয়ার কাজের ছেলে আনোয়ার ঘরে থাকা দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
  • ২৭ মে উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল ইসলামের সরকারি বাসায় (মায়াবন) বেলা ১১টায় চোরেরা হানা দেয়। বাসায় বাথরম্নমের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঘরে ঢুকে একটি ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে যায়।
  • ৩০ মে রাতে জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন কমরম্নকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে একটি মোবাইল ফোন থেকে ফোন দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়।
  • ৩১ মে শহরের উত্তরবাজারস্থ আছাদ উলস্নাহ মার্কেটে আব্দুল মুকিতের সুপারির পাইকারি দোকানের শাটার ভেঙে ৯০ হাজার টাকার সুপারি নিয়ে চম্পট দেয় চোরেরা। ওদিকে আগের সপ্তাহে উছলাপাড়াস্থ রূপালী লাইফ ইন্সু্যরেন্স কুলাউড়া কার্যালয়ের দেয়ালের ভেন্টিলেটর ভেঙে চোরেরা অফিসের ফাইল তছনছ করে এবং মেসার্স মাসুক ট্রেডার্সের নগদ ৫০ হাজার টাকাসহ ২ লৰাধিক টাকার মালামাল চুরি করে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়।
  • ২৫ জুন বেলা ১১টায় অবসরপ্রাপ্ত শিৰক খুরশিদ উলস্নাহর বাসায় চোরেরা গ্রিল কেটে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা, কাপড়সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে।
  • গত ৯ জুলাই রাতে হাজীপুর বাজার থেকে ৪ বোতল মদসহ মৌলভীবাজার জেলার দুর্ধর্ষ ডাকাত বাজিত আলীকে আটক করা হয়। গত ৮ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুল ইসলামের উপস্থিতিতে হাকালুকি হাওরে অভিযোগ চালিয়ে জব্দকৃত অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল ভস্মীভূত করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
  • ব্রাহ্মণবাজারে নাগা মরিচ খেয়ে একজনের মৃতু্য : গত ১ জুলাই রাতে ব্রাহ্মণবাজার এলাকার বাসিন্দা রিকশাচালক মীর নিজাম উদ্দিন দৈনন্দিন কাজ শেষে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় সঙ্গে একটি নাগা মরিচ খান। পরে বুকে প্রচণ্ড ব্যথা ও বমি করার পর মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
  • মহিলার পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ : পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের মীর আবু তাহেরের স্ত্রী সুফিয়া বেগমের পেট থেকে গত ৪ জুলাই জুড়ী আধুনিক হাসপাতালের চিকিৎসক ৫ কেজি ওজনের একটি টিউমার অপারেশনের মাধ্যমে বের করেন।
  • জুড়ীর বিটন মুন্ডার ইসলাম ধর্ম গ্রহণ : গত বছরের আগস্টে জুড়ীর ফুলতলা চা-বাগানের এলবিনটিলা কালুটি লাইনের বাসিন্দা সরাই মুন্ডা ও রায়মনি মুন্ডার ছেলে বিটন মুন্ডা (২৫) মহান আলস্নাহ ও ইসলাম ধর্মের প্রতি আনুগত্য হয়ে স্বপ্রণোদিতভাবে জনৈক ইমাম কতর্ৃক পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার নাম রাখা হয় মো. আব্দুলস্নাহ।
  • ভোটকেন্দ্রেই শ্রমিকের মৃতু্য : কুলাউড়া গাজীপুর চা-বাগান স্কুলে গত ১০ আগস্ট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই চা-শ্রমিক নেত্রী মলিস্নকা বুনার্জী (৩৫) আকস্মিকভাবে মৃতু্যবরণ করেন।
  • জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিৰকের বিরম্নদ্ধে যৌন হয়রানির অভিযোগ : ব্রাহ্মণবাজারের জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিৰক মোজাহিদুল ইসলামের বিরম্নদ্ধে শিৰার্থীকে যৌন হয়রানির অভিযোগে গত ১১ আগস্ট বিদ্যালয়ের শিৰার্থীরা বিৰোভ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। এ নিয়ে শিৰকমহলে তোলপাড় চলে।
  • শ্রমিক নিহত হওয়ার জেরে কালিটি চা-বাগানে তাণ্ডব : গত ৯ আগস্ট কুলাউড়ার কালিটি চা-বাগানে ট্রাক্টরের চাপায় এক চা-শ্রমিকের মৃতু্যর ঘটনাকে কেন্দ্র করে বিৰুব্ধ শ্রমিকরা ম্যানেজারের বাংলোসহ ৭-৮টি বাসা ভাংচুর করে অবরম্নদ্ধ করে রাখে ম্যানেজার ও অন্যান্য স্টাফকে। পরে ইউএনওর হসত্দক্ষেপে পরিস্থিতি শানত্দ হয়।
  • কাদিপুরে ভয়াবহ অগি্নকাণ্ড, ৭ লক্ষাধিক টাকার ক্ষতি : গত ৩১ জুলাই রাত ১২টায় কাদিপুরের কৌলারশী গ্রামের বাসিন্দা শিৰক সাজু আহমদের বসতঘরে আগুন লেগে ৭ লৰাধিক টাকার ক্ষতি হয়। আগুনে টিনশেডের পাকা ঘর পুরোটাই ৰতিগ্রসত্দ হয়।
  • কুলাউড়া সফর করলেন পাকিসত্দানের হাইকমিশনার : গত ২ আগস্ট কুলাউড়া সফর করে গেলে পাকিসত্দানের হাইকমিশনার আফ্রা ছাইয়াব। এ সময় তিনি কুলাউড়াসহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পট সপরিবারে পরিদর্শন করেন।
  • সাবেক ইউএনও শামছুল ইসলাম স্ট্যান্ড রিলিজ : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর স্ট্যান্ড রিলিজ হন উপজেলা নির্বাহী অফিসার শামছুল ইসলাম। তাকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বদলি করা হয়
  • রবিরবাজারে এসে স্বামীর জন্য দোয়া চাইলেন ইলিয়াছপত্নী লুনা : গত ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াছ আলীর সন্ধানের আশায় রবিরবাজার জামে মসজিদে এসে শিরনি দিয়ে দোয়া চাইলেন ইলিয়াছ আলীর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার তাহমিনা রম্নশদী লুনা।
  • সবার প্রিয় ননী স্যারের চিরবিদায় : কুলাউড়ার প্রবীণ শিৰাবিদ, এনসি স্কুলের সাবেক সিনিয়র শিৰক উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ননী ভট্টাচার্য্য গত ২৮ সেপ্টেম্বর ভোরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পরলোকগমন করেন।
  • প্রধান অতিথি না করায়... : গত ২০ সেপ্টেম্বর উপজেলা সভাকক্ষে ইউপি চেয়ারম্যানদের আয়োজনে কুলাউড়ার বিদায়ী ইউএনও মো. শামছুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজেকে না দেখে অপমান ও ৰোভে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপজেলা চেয়ারম্যান আ স ম কামরম্নল ইসলাম। এ নিয়ে ওই সময় উপজেলাজুড়ে আলোচনা চলে।
  • গত ১৭ সেপ্টেম্বর সুলতানপুর গ্রামে কুলসুমা বেগম নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন।
  • সাংবাদিকের গোষ্ঠী কিলাই : গত ১৩ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়ায় কর্মরত একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিকে জনৈক সাংবাদিক পরিচয় দিয়ে সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী জাফর উলস্নাহর কাছে মুঠোফোনে জুড়ী উপজেলার সাগরনাল এলাকায় বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদু্যতিক মিটার খুলে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন, আরে ধুত্তরি, সাংবাদিক, সাংবাদিকের গোষ্ঠী কিলাই। পরে অবশ্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি।
  • কাদিপুরে আড়াইশ বছরের মূর্তি চুরি : গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে কাদিপুরের লক্ষ্মীপুর গ্রামের কালিবাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙে চোরেরা মন্দিরে ঢুকে আড়াইশ বছরের পুরোনো পাথরের মূর্তি চুরি করে নিয়ে যায়।
  • হাজীপুরে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু : হাজীপুরের চান্দগ্রামের বাসিন্দা প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার সিনিয়র অফিসার সমরেন্দ্র দেবনাথের লাশ মোগলাবাজার রেললাইন থেকে উদ্ধার করে সিলেট রেলওয়ে পুলিশ।
  • ৯ দিনের ব্যবধানে কুলাউড়ায় তিন শিক্ষার্থীর আত্মহত্যা : গত ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় মামার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পৃথিমপাশার দৌলতপুর গ্রামের সুক্রিবা আক্তার (২০)। গত বছর সে এইচএসসি পাস করে। এদিকে গত ১৯ অক্টোবর রাতে বিমানবাহিনীর শমশেরনগর ইউনিটের আবাসিক হোটেলে আত্মহত্যা করে বিএএএফ শাহীন কলেজপড়ুয়া কুলাউড়ার মেধাবী ছাত্র তারেক হোসেন খান। এ নিয়ে মৌলভীবাজার জেলায় তোলপাড় চলে। অন্যদিকে ২৪ অক্টোবর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পৃথিমপাশার কানিকিয়ারী গ্রামের মো. মুক্তার আলীর ২য় ছেলে ও সিলেটের একটি টেকনিক্যাল ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র মাসুম আহমদ (১৫)।
  • গত ২৬ অক্টোবর সন্ধ্যায় কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের মতলিব মিয়ার বাড়ি থেকে ৩৪৫টি শাড়িসহ বিভিন্ন কাপড় আটক করে আলীনগর বিজিবি ক্যাম্প, যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪১ হাজার টাকা।
  • গত ১৪ অক্টোবর খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ কর্মধার মনসুরপুর গ্রামের ওয়াজেদ আলীর পরিত্যক্ত বাড়ির টয়লেটের সেপ্টিক ট্যাংক থেকে নিখোঁজের ৪০ দিন পর তারই চাচাতো ভাই আইয়ুব আলীর গলিত লাশ উদ্ধার করে। বিভিন্ন সূত্রে জানা যায়, ত্রিভুজ দ্বন্দ্বের বলি হন আইয়ুব আলী।
  • ৫ জানুয়ারির নির্বাচন অবৈধ : গত ১ অক্টোবর দুপুরে শহরের বিছরাকান্দিস্থ নিজ বাসায় সাবেক এমপি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা সুলতান মো. মনসুর আহমদ বলেন, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ছিল অবৈধ। মনসুরের এমন বক্তব্যের পরিপ্রেৰিতে উপস্থিত নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। অনেকে হতাশা ব্যক্ত করেন।
  • অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক : গত ২০ নভেম্বর রাতে উত্তর কুলাউড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ আনত্দবিভাগ ডাকাতদলের দুর্ধর্ষ ১২ সদস্যকে পুলিশ আটক করে।
  • উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগমের ওপর সন্ত্রাসী হামলা : কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম কুলাউড়া পৌর এলাকার চাঁতলগাঁও বাবার বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত হন।
  • উছলাপাড়ায় ফিল্মি স্টাইলে ১৫ লাখ টাকা ছিনতাই : গত ১৬ নভেম্বর বেলা ১টার দিকে শহরের উছলাপাড়ায় গর্নভ্যালি সিএনজি পাম্পের ম্যানেজারের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ও চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিনেদুপুরে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
  • সীমান্তের ডাকের সম্পাদক আজিজের পদত্যাগ : কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রতিষ্ঠাতা সম্পাদক আজিজুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ১ নভেম্বর পত্রিকার সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।
  • ডাকাত আতঙ্কে কুলাউড়াবাসীর নিঘর্ুম এক রাত : ডাকাত আতঙ্কে কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার নারী-পুরম্নষ ১ নভেম্বর শনিবার পুরো রাত নিঘর্ুম কাটান। ওই রাত নয়টায় বরমচাল ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতরা হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ডাকাতদের গ্রামবাসী প্রতিরোধ করেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান চৌধুরী। এ সময় ইউনিয়নের মসজিদে মাইকিং করে গ্রামে ডাকাত পড়েছে বলে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। রাত যতই বাড়তে থাকে ডাকাত আতঙ্কে বরমচাল ইউনিয়ন ছাড়িয়ে ভাটেরা, ব্রাহ্মণবাজার, কুলাউড়া পৌরসভা, কাদিপুর, জয়চণ্ডী, ভূকশিমইল, হাজীপুর ইউনিয়নে ছড়িয়ে পড়ে।
  • গত ৩১ অক্টোবর ভূকশিমইলে জমিজমার বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মদনগৌরী গ্রামের সফিকুল ইসলাম চৌধুরী নামের এক বৃদ্ধ নিহত হন।
  • গত ২২ অক্টোবর হাজীপুরে হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লাবনীকে কাদায় চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারই সহপাঠিনী আফিয়া।
  • গত ২৮ নভেম্বর শহরের কুলাউড়া ট্রেডার্সের মালিক নোমান রশিদের টিনশেডের দোকানের ওপরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ অর্ধ লৰাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে যায় চোরেরা।
  • গত ২৮ নভেম্বর গভীর রাতে পৃথিমপাশার দেওগাঁওয়ে সাবেক ইউপি সদস্য আতাউর রহমানের বাড়ির পাশে অবস্থিত পলস্নী বিদু্যতের ৩টি ট্রান্সফরমার খুলে নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয় চোরেরা।
  • মনু মডেল কলেজের ভিত্তিপ্রসত্দর স্থাপন : গত ২ ডিসেম্বর পৃথিমপাশা ইউনিয়নের সম্মান-গজভাগ এলাকায় মনু মডেল কলেজ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রসত্দর স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন ভিত্তিপ্রসত্দর স্থাপন করেন।
  • এম এম শাহীনকে সংবর্ধনা দিল কুলাউড়া বিএনপি : ৭ মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে গত ১০ ডিসেম্বর ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে জন্মমাটি কুলাউড়ায় এসে পেঁৗছালে কুলাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পৰ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হয় সাবেক এমপি ও জেলা বিএনপির সহসভাপতি এম এম শাহীনকে। এ সময় কয়েক সহস্রাধিক নেতা-কর্মী ও সর্বসত্দরের নেতারা তাকে স্বাগত জানান।
  • ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত পৌর মেয়রের সবুর : কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ কাদিপুর ইউপির চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কুলাউড়াজুড়ে তোলপাড় চলে। গত ১১ ডিসেম্বর ঘটনাটি ঘটে। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিৰোভ মিছিল ও সমাবেশ ঘিরে ওই সময় শহরজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে। পরে অবশ্য বেশি দূর না গিয়ে মেয়র সবুর করে নিয়েছেন বলে তার অনুসারী সূত্রে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post