কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল দুপুরে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৭০ জন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ, হাসিনা আক্তার ডলি, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলিব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল হাসনু, সাধারণ সম্পাদক উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post