কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজু পাল, উপজেলা সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, এমপি’র প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, এমপি’র প্রতিনিধি শিক্ষক মাহমুদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনের এসও মো: ছিদ্দিকুল আলম, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মো: বিল্লাল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী মো: তুহিনুর রহমান, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, টিলাগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাজিদ, হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছালাম, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সেলিম আহমদ, শরিফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিপা রানী দাস প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post