জুড়ী উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা কমিটি।

সোমবার (১৪ জুন) জেলা কমিটির সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 



Post a Comment

Previous Post Next Post