মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মৌলভীবাজার শাখার সভাপতি এ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজরের পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। কমিশনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Post a Comment

Previous Post Next Post