হাজীপুর ইউনিয়ন ক্রিকেট লীগের তৃতীয় পর্বের খেলা শুরু শনিবার


 

নিউজ ডেস্কঃ হাজীপুর ইউনিয়ন ক্রিকেট লীগের তৃতীয় পর্বের সেমিফাইনাল সহ ১০টি খেলা আগামী শনিবার থেকে কানি হাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী এ এফ এম চৌধুরীর সার্বিক সহযোগিতায় লীগ শুরু হয় গত ১৫ নভেম্বর।

হাজীপুর ইউনিয়ন ক্রিকেট লীগের খেলা ৩ টি মাঠে অনুষ্টিত হচ্ছে। ইতিপূর্বে  কুলাউড়া উপজেলার সবচেয়ে বড় অগ্রনী ক্লাব মাঠ পিরেরবাজার মাঠে ১০ টি এবং নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১০ টি খেলা শেষ হয়েছে। লীগের তৃতীয় পর্বের সেমিফাইনাল সহ ১০টি খেলা আগামী শনিবার থেকে কানি হাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। হাজীপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ৯ টি টিম নিয়ে এ লীগ চলছে।

 


মনু প্লেয়ার্স গ্রাউন্ডের সিনিয়র সভাপতি মোঃ আবুল হোসেন এর কাছে থেকে জানা যায় হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের সভাপতি মাহবুবুর রহমান মান্না, ও সাধারন সম্পাদক সাইদুজ্জামান অপু সহ সকলের সম্মিলিত চেষ্টায় এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে এবং সভাপতির ছোট বোনের স্বামী  এ এফ এম চৌধুরী , ( কাউন্সিলর এম পি জি)  হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের  প্রতি  যে আন্তরিকতা, ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তা হাজীপুর ক্রিকেট লীগের সকল খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী এবং হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্স শ্রদ্ধার সাথে স্বরণ করবে সব সময়। তিনি সকল আম্পায়ার দের জার্সি প্রদান করেন এবং মনু প্লেয়ার্স গ্রাউন্ডের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের জার্সি,  টাউজার, ক্যাপ প্রদান করেন এবং বিভিন্ন ম্যাচে পুরুস্কার ঘোষনা খেলোয়াড়দের জন্য। সেমিফাইনাল ও ফাইনাল খেলার জন্য মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন। মেডিকেল টিমে যারা থাকবেন তাদের জন্য ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবস্থা করবেন বলে ঘোষনা দিয়েছেন। আরও যারা সহযোগিতা করছেন, “মনু প্লেয়ার্স গ্রাউন্ডের” মোঃ আকমল আলী সভাপতি, মোঃ আবুল হোসেন সিনিয়র সভাপতি , মোঃ জাকির আহমদ সহসভাপতি, মোঃ জহিরুল ইসলাস সাধারন সম্পাদক,  মোঃ আবু তাহির টিম ম্যানেজান,  ইমরান আমির আলী সাংগঠনিক সম্পাদক প্রমূখ।


Post a Comment

Previous Post Next Post