নিউজ ডেস্কঃ পুরো নাম মোঃ আলমগীর হোসেন। চাকরীর পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি। সাইবার নিরাপত্তায় সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। সাইবার নিরাপত্তায় বেশীর ভাগ আক্রমনের শিকার হন নারীরা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক, ফেইক আইডি খুলে হ্যারেসমেন্ট এবং ক্লোন করে কিছু দুষ্কৃতকারী সবসময় নারীদের হেনস্থা করে থাকেন। মুলত সেসবের বিরুদ্ধে তিনি সোচ্চার হতে বলেন এবং কি করে নিজেদের ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট নিরাপদ রাখা যায় এবং কেউ ভিক্টিম হলে কিভাবে আইনি সহায়তা পাওয়া যায় সে ব্যাপারে সব সময় সেবা দিয়ে যাচ্ছেন। পুলিশ হিসেবে নয় শুধু একজন সুনাগরিক হিসেবেও এই কাজগুলো তিনি করে যেতে চান।
