নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় ৬৫ বছর বয়সী রেলওয়ে কর্মচারী রফিক উল্লার মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের আউটার রেলগেইট এলাকায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বড়লেখা উপজেলার পানিধার গ্রামে। তার বাবার নাম সালামত উল্লাহ।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের আউটার রেলগেইটে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো দিলদার হোসেন জানান, নিহত বৃদ্ধ কুলাউড়ায় রেলওেয়ের অবসরপ্রাপ্ত স্টাফ। লাশ উদ্ধার করে থানা নিয়ে আসছি। সুরতহাল করে লাশ হস্তান্তর করবো অথবা ময়নাতদন্তের ব্যবস্থা করবো।
