রিজুয়ানা সুমি মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব নিলেন




স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি।

সোমবার ৭ সেপ্টেম্বর সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় অফিসের সকল কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রেজওয়ান ইয়াসমিন সুমি দায়িত্ব পাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের যাবতীয় সকল কাজকর্ম তিনি যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়।

নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয়সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন।


Post a Comment

Previous Post Next Post