করোনায় আক্রান্ত হলেন ব্যাংকার সিপার

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খাইরুল ইসলাম সিপার। তিনি প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। ৯ জুলাই তার কেবিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। 
সিপারের বাড়ী কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে। এক পতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আল্লাহ সবার সহায় হোন।’

Post a Comment

Previous Post Next Post