বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ', বাস্তবায়নে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ৫৯ জন উপকার ভোগীদের মাঝে টিআর এবং কাবিটা প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের ১ম কিস্থিতে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন, এমপির বিশেষ সহকারি সোহেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন দত্ত, ইউপি সদস্য নিজাম উদ্দিন, সালন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল মিয়া, শিক্ষক অমর চন্দ্র দেব, সমাজসেবক সম উল্লা, ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুসলিম হোসেন ও শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে উপকারভোগীদের হাতে সৌর বিদ্যুৎ তুলে দেওয়া হয়।