রসিদ পুর প্রবাসী অনলাইন গ্রুপের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ


হিফজুর রহমান তুহিনঃ রসিদ পুর প্রবাসী অনলাইন গ্রুপের অর্থায়নে ঈদকে সামনে রেখে, কোভিড ১৯ করোনা ও পবিত্র মাহে রামদ্বার উপলক্ষে রসিদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৮৩ টি দরিদ্র পরিবারের মাঝে কিছু খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
বিতরনের অংশ হিসেবে আলু, ডাল, সয়াবিন তৈল, লবন, পেয়াজ, সেমাই,ময়দা খেজুর সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের হাতে তুলে দেয়া হয়।
১৪ মে বৃহস্পতিবার দুপুরে রসিদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণে উপস্হিত ছিলেন পতনঊষার ইউনিয়নের ইউপি সদস্য, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:সায়েখ আহমদসহ, সাংবাদিক ও সামাজিক রাজনৈতিকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
এ সময় সায়েখ আহমদ বলেন,সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ্য হতদরিদ্রদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি আমাদেরও উচিত মানবতার ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।যেমনি ভাবে রসিদ পুর প্রবাসী অনলাইন গ্রুপসহ দেশের বিভিন ধরনের সংগঘঠন মানুষের পাশে দাড়াচ্ছে। তিনি আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনে উপহার দিতে এ কার্য্যক্রম অব্যাহত রাখতে।
পরিশেষে এলাকাবাসীকে আরো সচেতন থাকার আহ্বান জানান এবং সরকারের সকল নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোন ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে নিজ বাড়িতে অবস্থান করে সুস্থ থেকে পরিবার পরিজনকে করোনা থেকে রক্ষা করার আহ্বানও করেন।

Post a Comment

Previous Post Next Post