জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আদর্শ দরিদ্র তহবিল, নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকে- এর যৌথ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৪ মে, ২০ রমজান বৃহষ্পতিবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান, ষোলপনি ঈদগাহের ইমাম ও আদর্শ দরিদ্র তহবিল এর সহ সভাপতি মাওঃ সায়েম উদ্দিন, আদর্শ দরিদ্র তহবিলের কোষাধ্যক্ষ ও নয়াবাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, আদর্শ দরিদ্র তহবিলের সহ সাধারণ সম্পাদক ও হোছন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম, আদর্শ দরিদ্র তহবিলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, ইউপি সদস্য কবির আহমদ, নয়াবাজার আদর্শ শিশু শিক্ষা একাডেমির শিক্ষক নোমান আহমদ জনাব আব্দুল হাই, জনাব মিসবাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে, ২৭২ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ কেজি ময়দাসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়াও ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।