জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা বুথ স্থাপন


জুড়ী প্রতিনিধিঃ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুরক্ষার জন্য (কভিড-১৯) সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জুড়ী রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। ফিতা কেটে সুরক্ষা বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব , রাকেশ পাল , মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন ডাঃ শহিদুল আমিন(ফরহাদ), আবাসীক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ(অনীক), মেডিকেল অফিসার ডাঃইমরান হোসেন , মেডিকেল অফিসার ডাঃ ইমামুল মুন্তাছির।
সহ হাসপাতালের সেবিকা ও বিভিন্ন স্তরের কর্মচারী বৃন্দ।

Post a Comment

Previous Post Next Post