সড়ক দুর্ঘটনায় জুড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী নিহত


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর রবীন্দ্র সিংহ (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঘটনাটি মঙ্গলবার সকালে জুড়ী-কুলাউড়া সড়কের পুশাইনগর নামক স্থানে ঘটেছে।

তিনি জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের ব্রজ কিশোর সিংহের পুত্র।

জানা যায়, মঙ্গলবার সকালে তিনি বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে অফিসে আসছিলেন। ঘটনাস্থলে আসামাত্র মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

মারাত্বক আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

Post a Comment

Previous Post Next Post