নিউজ ডেস্কঃ সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছে সিলেটে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিন।
জানা যায়, শনিবার (১৬ মে) দুপুরে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এসময় দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি স্বাস্থ্যবিধি না মানার কারণে ৮টি দোকানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।