কুলাউড়ায় উছলাপাড়াবাসীর পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরন


বিশেষ প্রতিনিধিঃ করোনার ভাইরাসের কারনে সারা দেশের সংকটময় সময়ে কর্মহীন মানুষের ৬০ টি পরিবারকে কুলাউড়া উছলাপাড়া বাসীর পক্ষ থেকে ঈদের জন্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত থেকে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি, কুলাউড়া পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক জুবের খাঁন, ব্যবসায়ী সুমন খাঁন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি নারী সমাজকর্মী তাছলিমা সুলতানা মনি, রাইজিং স্টার ক্লাবের প্রচার সম্পাদক অনিক রহমান প্রমুখ।

সমাজ সেবক জুবের খাঁন বলেন আমাদের নিজ উদ্যোগে এ আয়োজন করি আমাদের বিদেশে থাকা খাঁন পরিবারে সদস্যদের অর্থায়নে আমরা এ খাদ্য সামগ্রী বিতরন করেছি।

আমি কৃতজ্ঞতা প্রকাশ কারছি আমার প্রিয় ফ্রান্স প্রবাসী রুমেল খান, দুবাই প্রবাসী ইমন খান ও ফ্রান্স প্রবাসী আজাদ খানকে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য। আগামী‌তেও বিপদগ্রস্থ মানু‌ষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post