নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। একই সঙ্গে সবাই যার যার বাসাবাড়িতে অবস্থান করছেন। ঘরবন্দি মানুষ বিভিন্নভাবে কাটাচ্ছেন অলস সময়। কেউ রান্না করছেন, কেউ ঘরের কাজে স্ত্রীকে সহযোগীতা করছেন, আবার কেউ এসব নিয়ে মজা করছেন। একান্তে সৃষ্টিকর্তার আরাধনায় মগ্ন রয়েছেন অনেকে। কেউ আবার নিজের এসব কাজ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে কয়েকদিন ধরে ফেসবুকে একটি বিষয় খুব বেশি দেখা যাচ্ছে। আর তা হচ্ছে মাথা ন্যাড়া করা। ফেসবুক খুললেই দেখা মিলছে ন্যাড়া মাথা। মাথার চুল ফেলে কেউ বাসায় অবস্থান করছেন, আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সেই ছবি। এসব দেখে এক কথায় বলা যায়-করোনা আতঙ্কে টাক বা ন্যাড়া হওয়ার ধূম লেগেছে।
একজন ন্যাড়া মাথার ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে পাল্টা আরেকজনের পোস্ট। ফেসবুকের পাতা স্ক্রল করে এমন মজার মজার সব তথ্য মিলছে।
একটি বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি হালের বড় ব্যবসায়ীও। ন্যাড়া হয়ে ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, কোয়ারেন্টিন দিনলিপি। তার দেখাদেখি অধিনস্থ এক কর্মকর্তাও স্যারকে ফিরতি পোস্ট ট্যাগ করেছেন ন্যাড়া মাথার। আরেক কর্মকর্তা মন্তব্য লিখেছেন- আমি আর বাদ যাই কেন? ধারাবাহিক পোস্টগুলো এভাবেই চলছে।
চুল ফেলে দেওয়া একজন জানান, লকডাউনে সেলুন সব বন্ধ। কবে চুল কাটতে পারব তার ঠিক নেই। তাই চুল সব ফেলে দেওয়াই হচ্ছে উত্তম কাজ। তাছাড়া তীব্র গরমও পড়েছে।
আবার অনেকেই জানিয়েছেন, সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ রয়েছে। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। তাছাড়া গরমের এই সময়ে চুল বেড়ে গিয়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন তারা।
তবে প্রবীণরা বলছেন, চৈত্রের তীব্র গরমে মাথা ন্যাড়া করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে গরম কিছুটা কম লাগবে।