জুড়ীতে বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিক নিহত


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভূয়াই সংলগ্ন বাব বিক্রস ফিল্ডে আব্দুল আলী (৪০) নামের শ্রমিক বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি  কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত কটাই মিয়ার দ্বিতীয় পুত্র। আব্দুল আলী জুড়ীর বাবা বিকস ফিল্ডে কাজ করতেন।

জুড়ী থানার ওসি ( তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার পাঠানো হচ্ছে, এরপর মামলা হবে।

Post a Comment

Previous Post Next Post