লকডাউন সিলেটে চালু থাকবে যেসব পরিষেবা


অনলাইন ডেস্কঃ নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ে কিছু জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, এখন থেকে সিলট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে জানানো হয়েছে। তবে এই সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

Post a Comment

Previous Post Next Post