১৪টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কাতার


অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে সতর্কতা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  
এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে। রবিবার কাতার সরকার এ ঘোষণা দেয়।  নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে চীন, ভারত, নেপাল, পাকিস্তান, ইরান ও থাইল্যান্ডের মতো দেশ।

এরই মধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালির সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।  কাতারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

Post a Comment

Previous Post Next Post