দেশবাসীকে এমপি সুলতান মনসুরের ঈদের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া (মৌলভীবাজার-২) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নিজ এলাকা কুলাউড়াসহ দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, "দীর্ঘ এক মাস সংযম ও সিয়াম সাধনা শেষে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সকলের জীবন হোক অনাবিল সুখ, শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধিতে ভরপুর।
আমার নির্বাচনী এলাকা কুলাউড়া সহ দেশে বিদেশে অবস্থানরত সকল বাঙালী ভাই বোন ও সমগ্র মুসলিম উম্মাহ কে আমার ব্যাক্তিগত ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সেই সাথে প্রত্যাশা করি প্রিয় বাংলায় নেমে আসুক শান্তির অমিয় ধারা, ঘরে ঘরে জেগে উঠুক তারুণ্যের দীপ্তিময় ছন্দ, মুছে যাক বাঙ্গালীর দুঃখ ব্যাথা, বাংলাদেশের প্রতিটি জনগণ জেগে উঠুক সত্য, ন্যায়ের স্বার্থে জাতীয় ঐক্যের বন্ধনে। পরিশেষে, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হউক বাংলার জনগণের।"

Post a Comment

Previous Post Next Post