স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বিকেল সাড়ে ৩টায় ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক উভয় দলের খেলোয়াড়দের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য।
১. একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী রুবেল হোসেন। প্রোটিয়াদের বিপক্ষে ছয় ম্যাচে ডানহাতি এই পেসার নিয়েছেন ১২ উইকেট। একইভাবে সাকিব আল হাসানও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ উইকেট শিকার করেছেন, তবে তা ১৩ ম্যাচে। অর্থাৎ রুবেলের চেয়ে সাতটি ম্যাচ বেশি খেলে।
২. মুশফিকুর রহিমই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যিনি ১১০ রানের ইনিংস খেলেছেন। ২০১৪ সালে তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ১১০ রান করে অপরাজিত থাকেন।
৩. দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা বাংলাদেশের বিরুদ্ধে ছয় ম্যাচে ১৩ টি উইকেট শিকার করেন। আর বর্তমান বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকার সাথে যাদের যাদের খেলা পড়েছে, উভয় দলের বোলারদের মধ্যে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী।
৪. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ রানের গড় ৭১।
৫. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ইকোনমিক রেট ৩ দশমিক ২০। আর এবারের বিশ্বকাপের সকল খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ।
৬. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩টি ম্যাচে ৩২২ রান করেন সাকিব আল হাসান। আর প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ রান।