মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল


স্টাফ রিপোর্টারঃ পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 
আলহাজ্ব আবুল হোসেন সিদ্দিকী জায়েদের সভাপতিত্বে ও জাকির হোসেন সিদ্দিকী জামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের উপধ্যক্ষ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল গাফফার সিতার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ রাজানুর রহিম ইফতেখার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র  সহ- সভাপতি  মীর মুহিবুর রহমান, জালালাবাদ ছাত্রকল্যান সমিতি ঢাবির সাধারন সম্পাদক এম এ হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন, দৈনিক আজকের পত্রিকার সিলেট ব্যুরো চীপ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ডি এস বি ইন্সপেক্টর বাবুল মিয়া, কুলাউড়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফরহাদ আহমদ, আলালপুর মুহাম্মদিয়া মসজিদের ঈমাম জুনাইদ আহমদ, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শরফ উদ্দিন তমু,  অপু সিদ্দিকী, বাংলানিউজ ইউ এস ডট কমের কুলাউড়া প্রতিনিধি মহিউদ্দিন শিপু, মোহাম্মাদ আলী ইমন সহ সাংবাদিক, রাজনীতিবিদ, ছাত্র- শিক্ষক, আলেম উলামা, প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post