স্পোর্টস ডেস্কঃ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্রিকেটের সর্ববৃহৎ আসর বিশ্বকাপ। সেই মহারণে ইংল্যান্ডে অবস্থান করছেন অংশগ্রহণকারী সবকটি দল।
ইতিমধ্যে শেষ হয়েছে কয়েকটি প্রস্তুতি ম্যাচের খেলা। আজ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো বাংলাদেশ ক্রিকেট দলের মি. ডিপেন্ডেবলের একটি ভিডিও।
৮ সেকেন্ডের ওই ভিডিওটি ইতিমধ্যে দেখা হয়ে গেছে লক্ষাধিক বার।
ভিডিওতে দেখা গেছে, বাঁহাতি ব্যাটসম্যানের মতো দাঁড়িয়ে রয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার পরনে বিশ্বকাপের নতুন সবুজ জার্সি। কিন্তু হাতে কোনো ব্যাট নেই তার।
ওই অবস্থাতেই শট হাঁকানোর ভান করেন তিনি। এরপর একটি অঙ্গভঙ্গি করেন। তার এমন অভিনয় দেখে হো হো করে হেসে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
কার মিমিক করলেন মুশফিক। সে খবর ইতিমধ্যে জানা হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের।
জানা গেছে, ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের মিমিক করলেন তিনি। ক্রিস গেইলের মতো শট হাঁকানোর পর তার মতই অঙ্গভঙ্গিও করেন মুশফিক।
ভিডিও পোস্ট করেছে টাইগার বাংলাদেশ নামের ফেসবুক পেজ।
সেখানে মজার মজার কমেন্ট জমা পড়েছে অনেক। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা মজার সব ক্যাপশন দিয়ে শেয়ার দিচ্ছেন ভিডিওটি।
নকল করে নয় বিশ্বকাপে গেইলের মতোই ব্যাটিং তাণ্ডব চালাতে মুশফিককে অনুরোধ করেছেন কেউ কেউ।
জানা গেছে, শনিবার (২৫ মে) বিশ্বকাপ জার্সি নিয়ে ফটোসেশন হয়। ওই ফটোসেশনের মাঝেই এমন মজার ভিডিও তৈরি করেন মুশফিক ও সাকিব।