মা-ছেলের শেকলে বাঁধা জীবন!


অনলাইন ডেস্কঃ কী অসহায় দৃশ্য! মা-ছেলে দুজনের হাতে-পায়ে শেকলে বাঁধা। এমন পরিস্থিতিতেই ফুটপাত দিয়ে হেঁটে বেড়াচ্ছেন তারা। কেউ দয়া করে একটা কলা কিংবা দু’টুকরো ‍রুটি দিলে সেটা খাচ্ছেন। কখনো-বা খালি পেটেই থাকতে হয়। তবুও ফুরফুরে মেজাজে শিশুটি। তাদের একটি ছবি নিয়ে সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে।

ছবিটির রেশ ধরে খোঁজ নিয়ে জানা যায়, মা-ছেলে দুজন রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় থাকেন। কয়েকমাস ধরেই এভাবে শেকল বাঁধা তারা। তাদের বেশিরভাগ দিনই কাটছে অনাহারে, অযত্নে।

একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিকী রোববার সকালে নিজের তোলা ছবিটি নিজের ফেসবুকে ওয়ালে পোস্ট করেন। তিনি বলেন, আমি মোটরসাইকেল নিয়ে স্বাধীনতা টাওয়ারের সামনে রাস্তায় অপেক্ষা করছিলাম। এসময় দেখলাম ফুটপাথ দিয়ে একটা ছোট বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে নিয়ে হাঁটছেন এক নারী। পকেট থেকে ফোন বের করে দূর থেকে ছবি তুললাম। বাচ্চাটি খুশি হলো। একহাত তুলতে তা প্রকাশ করলো। বাচ্চাটার হাতে দশ টাকার নোট ছিল। তার মা আমার সঙ্গে কিছু কথা বললেন, সেসব অসংলগ্ন মনে হলো। তবে বাচ্চাটি তাকে ‘মা’ বলেই ডাকছিল।

Post a Comment

Previous Post Next Post